নিজস্ব প্রতিবেদক: পাবনায় জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে তীব্র উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভোট গণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে আজ শনিবার সকালে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিএনপি প্রার্থীর সমর্থকরা।
আন্দোলনরত নেতা-কর্মীদের দাবি, পাবনা-৩ ও পাবনা-৪ আসনের বেশ কিছু কেন্দ্রে ভোট গণনা সঠিকভাবে হয়নি। তাদের অভিযোগ, ‘ধানের শীষ’ প্রতীকে পড়া বিপুল সংখ্যক ভোট পরিকল্পিতভাবে বাতিল করা হয়েছে। এই অনিয়মের প্রতিবাদে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ভোট পুনর্গণনা ও বিচারবিভাগীয় তদন্তের দাবিতে তারা জেলা প্রশাসনের কার্যালয়ে জড়ো হন।
উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে জেলা শহরজুড়ে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত দাঙ্গা পুলিশ। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নেতা-কর্মীদের শান্ত থাকার এবং এলাকা ছেড়ে চলে যাওয়ার অনুরোধ জানান। তবে বিক্ষোভকারীরা তাদের দাবিতে অনড় থেকে সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। তারা বিক্ষোভকারীদের আশ্বস্ত করে জানান, যেকোনো অভিযোগ সুনির্দিষ্ট ও নিয়মতান্ত্রিক আইনি প্রক্রিয়ায় দাখিল করলে তা খতিয়ে দেখা হবে। তারা আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দিয়ে স্বাভাবিক পরিবেশ বজায় রাখার পরামর্শ দেন।












.jpg)







.jpg)
.jpg)

