নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী মহিলা কলেজ ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ মাঠে এই কাউন্সিলের উদ্বোধন করেন ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্মসম্পাদক রাজিব আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছাত্রদলের সহসভাপতি রেহানা আক্তার শিরিন, যুগ্মসাধারণ সম্পাদক নাসরিন
আক্তার পপি, সহসাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সহসাধারণ সম্পাদক নাদিম হায়দার ও মাহাবুবুর রহমান তরুণ।
কাউন্সিলে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ধীরে ধীরে সেই অধিকার পুনরুদ্ধার হচ্ছে। নতুন নেতৃত্ব তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখতে উৎসাহিত করবে।
পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্সের সঞ্চালনায় এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে ঈশ্বরদী মহিলা কলেজ ছাত্রদলের নতুন সভাপতি হিসেবে সুবর্ণ রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে মরিয়ম নির্বাচিত হয়েছেন।
.jpg)
