শ্রমিকদল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শ্রমিকদল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে শ্রমিকদলের কর্মী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে কর্মী সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। 

সমাবেশটি শনিবার বিকেলে পাকশী ইউনিয়নের বাঘইল মোড়ে অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী শ্রমিক দল ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ভাষা প্রারামানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছবি মণ্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- পাকশী ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন আলম, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল ঈশ্বরদী শাখার সভাপতি মাসুদ রানা নয়ন, পাকশী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম পাতা, দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাকী, পাকশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহীন শেখ, লক্ষীকুন্ডা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি বাবু সরদার, পাকশী ইউনিয়ন যুবদলের নেতা নিজাম উদ্দিন, শ্রমিকদল নেতা মো. জাহাঙ্গীর আলম, পাকশী ইউনিয়ন শ্রমিকদল নেতা মো. ফরহাদ হোসেন ও সাহাপুর ইউনিয়ন শ্রমিকদল নেতা সাগর হোসেন প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর স্বৈরাচারী শাসক শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে গেছেন এবং সেখানে নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা করছেন। এই ষড়যন্ত্র রোধ করতে বিএনপি ও শ্রমিকদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন