নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ হয়েছে। সলিমপুর ইউনিয়নের বোর্ডঘর মোড় এলাকায় শনিবার বিকেলে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা–৪ আসনে দলটির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
এসময় তিনি বলেন, 'জামায়াতের নারী কর্মীরা যেন কোরআন ছুঁইয়ে মা–বোনদের কাছে ভোট চাইতে না পারেন—দেশবাসীকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।'
তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবারের কথা না ভেবে দেশকে স্বাধীন করতে রণাঙ্গনে যুদ্ধ করেছেন, জেড ফোর্স গঠন করেছেন। মহান মুক্তিযুদ্ধ ও ১৯৭১–কে অপমান করার সুযোগ আমরা কোনোভাবেই দেব না,মন্তব্য করেন তিনি।
হাবিব অভিযোগ করে বলেন, যারা পাকিস্তানি বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে নিরস্ত্র মানুষকে হত্যা করেছে, ঘরবাড়ি পুড়িয়েছে—তাদের বিচারের আওতায় আনতে হবে।
বক্তব্যে হাবিব আগষ্ট বিপ্লবের কথাও তুলে ধরেন। তিনি বলেন, স্বাধীনতার ইতিহাস আমরা ভুলতে পারি না। ১৯৭১ সালের মধ্য দিয়ে বাংলাদেশ প্রথম স্বাধীন হয়েছে, আর আগষ্ট বিপ্লবের মধ্য দিয়ে দ্বিতীয়বার স্বাধীনতা ফিরে পেয়েছে।
তিনি আরও যোগ করেন, ২০২৪ সালের আগষ্ট বিপ্লবে দেশ ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হয়েছে।
খালেদা জিয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের স্বার্থেই বেগম খালেদা জিয়া দেশ ত্যাগ করেননি। একজন সন্তানের মৃত্যু, আরেকজনের জীবনসংকট—এই পরিস্থিতিতেও তিনি মানুষের জন্য দেশ ছেড়ে যাননি। আজ তিনি অসুস্থ—তার সুস্থতা কামনা করি।
সমাবেশে উপস্থিত ছিলেন— ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোখলেসুর রহমান বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, সলিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহিন, বিএনপি নেতা তুহিন চৌধুরী, সাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম হামদু মেম্বার, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা মহিলা দলের সভানেত্রী চামেলী খাতুন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক ছবি মন্ডল, উপজেলা জাসাস সভাপতি নূর মোহাম্মদ বিশ্বাস, উপজেলা কৃষকদলের সভাপতি পাঞ্জুর রহমান, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌরসভার সর্বশেষ মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন, সলিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন মালিথা, সদস্য সচিব মশিউর রহমান রতন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন বুদুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা।

