ইফতার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইফতার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে হাবিবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে মরহুম মাসুম মন্ডলসহ প্রয়াত পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাহাপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির জেলা কমিটিরআহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে তার নিজ বাড়িতে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিবুর রহমান হাবিব এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম,  উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান, পাবনা জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ হাসান বশির এবং ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

ইফতার মাহফিলে পাবনা জেলা ও বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন। তাদের মধ্যে ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি মোখলেসুর রহমান বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।

সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মরহুম মাসুম মন্ডলসহ প্রয়াত পরিবারের সকল সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে অতিথি ও নেতাকর্মীদের মধ্যে ইফতার পরিবেশন করা হয়।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঈশ্বরদীতে যুবদলের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:  বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঈশ্বরদীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ঈশ্বরদী কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানার সভাপতিত্বে এবং ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের সঞ্চালনায় আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোকলেছুর রহমান বাবলু, পৌর বিএনপির সাবেক সভাপতি একেএম আখতারুজ্জামান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনির হোসেন হীরক।

অন্যান্য অতিথিদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী প্রেসকাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, পৌরসভার সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি, পৌর যুবদলের সাবেক সভাপতি নূরে আলম শ্যামল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, পৌর যুবদলের সদস্য সচিব প্রতীক, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান উপস্থিত ছিলেন।

এছাড়াও জিতু, রিপন সাইদুল মুকুল, আসাদ, পলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন।

নির্বাচনের রোডম্যাপ দরকার, ষড়যন্ত্র যেন বৃক্ষে পরিণত না হয়: হাবিব

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও দলটির জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের গুজব ছড়িয়ে দেশকে বিপদে ফেলতে চাইছে। 

শনিবার বিকালে পাকশী ইউনিয়নের আমতলা মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এসব ষড়যন্ত্রের ডালপালা যেন বড় হয়ে বৃক্ষে পরিণত না হয়, সেজন্য প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ।

হাবিব আরও বলেন, এই মুহূর্তে ষড়যন্ত্র করে কিংবা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে কিছুই অর্জন হবে না। বরং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী, সরকারকে সফল করে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

পাকশী ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেকেন্দার আলী সেকেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক পাঞ্জু রহমান, সলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসান আলী বিশ্বাস, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক ছবি মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন বুদু, পাকশী রেল শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সুমন আলী, উপজেলা ছাত্রদল নেতা হাসিবুর রহমান ইমনসহ অনেকে।

উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে পাকশী ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ঈশ্বরদীতে তালেব মন্ডলের ইফতার মাহফিলে

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলার আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।

বৃহস্পতিবার বিকেলে শহরের ভেলুপাড়ায় নিজ বাড়িতে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

পাবনা জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম সোহেল ও ঈশ্বরদী উপজেলা সেক্রেটারি মো. সাইদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামায়াতের বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা জেলা নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন, দারুল আমান ট্রাস্ট পাবনার সেক্রেটারি নেসার আহমেদ নান্নু।

বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা এনএস আই ডেপুটি ডিরেক্টর তৌফিক হোসেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজুনুর রহমান, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, মর্জিনা লতিফ ট্রাস্টের মহাসচিব আব্দুল লতিফ বিশ্বাস, পাবনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ডক্টর নুরুজ্জামান প্রামানিক, পাবনা জেলা আইনজীবী সমিতির সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ খান এহিয়া, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান, ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম, আটঘরিয়া থানার ওসি শফিকুজ্জামান, ইসলামী ছাত্রশিবিরের পাবনা জেলা সভাপতি ইসরাইল হোসেন শান্ত, পাবনা শহর শাখার সভাপতি ফিরোজ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা আহ্বায়ক বরকাতুল্লাহ ফাহাদ প্রমুখ।

মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম আব্দুল্লাহ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি অধ্যাপক রেজাউল করিম, সহ সভাপতি মজিবুর রহমান, আটঘরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নকিবুল্লাহ, সাবেক আমির হাফেজ আমিরুল ইসলাম, মাওলানা নাসির উদ্দিন, সেক্রেটারি আব্দুল আলিম মাসউদ, পাবনা পৌরসভা আমির মাওলানা আব্দুল লতিফ, সদর উপজেলা আমির মাওলানা আব্দুর রব, ঈশ্বরদী পৌর আমির মাওলানা গোলাম আজম খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, সদ্য কারামুক্ত বিএনপি নেতা মাহাবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, আজমল হোসেন ডাবলু, নুরুল ইসলাম আক্কেল, হাফিজুর রহমান মুকুল, জাতীয় নাগরিক কমিটি উপজেলা আহবায়ক মুয়াজ বিন মাহমুদ, ঈশ্বরদী নির্বাচন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, আর আর পি গ্রুপের পরিচালক রফিকুল ইসলাম রফিক, ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাউসুস আজম মাসুম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, ঈশ্বরদী উপজেলা জামায়াতে নায়েবে আমির মাওলানা নুর মোহাম্মদ, সহকারী সেক্রেটারি মাওলানা মাসউদুর রহমান, অফিস সেক্রেটারি মারুফ মো. আহসানউজ্জামান, মুক্তিযুদ্ধ বিষয়ক সেক্রেটারি বীরমুক্তিযোদ্ধা তৈয়ব আলী মন্ডল, যুব ও ক্রীড়া বিষয়ক সেক্রেটারি বাকিবিল্লাহ খান, আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি আব্দুর রহমান মাস্টার, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি মাহফুজুর রহমান, সেক্রেটারি খান আমিনুর রহমান, উপজেলা পল্লী চিকিৎসক পরিষদের সভাপতি মো. মুনসুর রহমান, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসমেন এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপজেলা সভাপতি জামিলুর রহমান সবুজ, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আল আমিন, ছাত্রশিবিরের পাবনা শহর সভাপতি ফিরোজ হোসেন, জেলা প্রকাশনা সম্পাদক বোরহান উদ্দিন আলভি, ঈশ্বরদী উপজেলা সভাপতি সজীব হাসান, জামায়াতের বিভিন্ন ইউনিয়নের আমির, সেক্রেটারি, ওয়ার্ড সভাপতিবৃন্দ প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সহ সভাপতি এস এম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাবেক সভাপতি  মোস্তাক আহমেদ কিরণ, এস এম রাজা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী প্রেসক্লাবের সহসম্পাদক শেখ ওয়াহেদ আলী সিন্টু, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, প্রেসক্লাব পাবনার সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব, সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, সাপ্তাহিক ঈশ্বরদী বার্তার সম্পাদক আজিজুর রহমান খান, নির্বাহী সম্পাদক শহিদুল্লাহ খান, বার্তা সম্পাদক মু. ওহিদুল ইসলাম সোহেল, সাপ্তাহিক সময়ের ইতিহাসের সম্পাদক শেখ মহাসিন, প্রথম সকাল সম্পাদক মহিদুল ইসলাম, সংবাদ ভূমির সম্পাদক খালেদ মাহমুদ সুজন, দৈনিক নিরপেক্ষ ঈশ্বরদী প্রতিনিধি রেজাউল করিম ফেরদৌস, চ্যানেল এস এর পাবনা পশ্চিম প্রতিনিধি বায়েজিদ বোস্তামি পলাশ, বিজয় টিভির ঈশ্বরদী প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ, চ্যানেল এস এর ঈশ্বরদী প্রতিনিধি রাসেল আলী, দৈনিক আনন্দবাজার ঈশ্বরদী প্রতিনিধি তুহিন হোসেন, আতাইকুলা প্রেসক্লাবের সেক্রেটারি ইকবাল হোসাইন, দেশ টিভির পাবনা প্রতিনিধি শামসুল আলম, ঢাকা পোস্টের পাবনা প্রতিনিধি রাকিব হাসনাত। 

ঈশ্বরদীতে ঈদ উপলক্ষে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক:  ঈদুল ফিতর উপলক্ষে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতি এবং উপজেলা প্রশাসনের মধ্যে মতবিনিময় সভা-ইফতার মাহফিল হয়েছে।

সোমবার বিকালে সমিতির মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ।

ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমানের সভাপতিত্বে ও সহসভাপতি আনোয়ার হোসেন জনির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহাদত হোসেন খান, ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম, আমবাগান পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কর্মকর্তা (ইনচার্জ) আফজাল হোসেন, ঈশ্বরদী ট্রাফিক পরিদর্শক আল মাহমুদ, পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান।

এ ছাড়া অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক যুগ্নআহবায়ক আমিনুর রহমান স্বপন, সমিতির নির্বাহী সদস্য আসাদুজ্জামান আশা, আবু সাঈদ লিটন, আবুল কালাম আজাদ, সাইফ হাসান সেলিম, রবিউল আওয়াল সজিব, মাসুদ পারভেজ কল্লোল, শাহ্ নেওয়াজ তারেক পল। সহযোগী সদস্য সেলিম আহমেদ, ওহিদুজ্জামান মিন্টু, আকরাম রায়হান বাবু, রাজেশ কুমার সরাফ, জাকির হোসেনসহ বিভিন্ন ব্যবসায়ী ও সাংবাদিকসহ আরও অনেকেই।

ঈশ্বরদী প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং বিশিষ্টজনদের সম্মান জানানো হয়।

রোববার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এ ইফতার মাহফিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও দলটির জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, ঈশ্বরদীর সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। সকল সাংবাদিকদের সঙ্গে নিয়ে ঈশ্বরদী প্রেসক্লাবের উন্নয়নে সবসময় পাশে থাকার ঘোষণা দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে জাকারিয়া পিন্টু বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সুতরাং বিবেককে জাগ্রত করে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। অসত্য সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের আরও সতর্ক হয়ে কাজ করতে হবে। সুন্দর আয়োজন করার জন্য তিনি প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন- ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান, ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম।

বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন  পৌর নির্বাহী কর্মকর্তা  জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম, সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল হক শাহীন, ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সহসভাপতি জাহিদুল ইসলাম সনু, সাধারণ সম্পাদক এস আলমগীর, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, পাবনা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, পৌর বিএনপির যুগ্ন-আহবায়ক আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, শামসুদ্দোহা পিপ্পু, ইলিয়াস আহমেদ এলবাস, সাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাস আলী,  পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশীদ নান্টু, সদস্য সচিব মাহমুদুর হাসান জুয়েল, পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ন-সম্পাদক এনামুল হক, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মাহমুদ হাসান সোনামনি, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন প্রমুখ।

ঈশ্বরদী প্রেসক্লাবের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সহসভাপতি আব্দুল মান্নান টিপু, আব্দুল্লাহ আল ওমর সুমার খাঁন, হাসানুজ্জামান, সহসম্পাদক সেলিম সরদার, শেখ ওয়াহেদ আলী সিন্টু, ওহিদুজ্জামান টিপু, কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মেহেদী হাসান, ক্রিড়া সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, সমাজ কল্যাণ সম্পাদক শহীদুল্লাহ খান, সাহিত্য-সাংস্কুতি সম্পাদক জাহাঙ্গীর হোসেন, খন্দকার মাহাবুবুল হক দুদু, সাংবাদিক এম এ কাদের, আতাউর রহমান বাবলু, ওহিদুল ইসলাম সোহেল, রিফাজ বিশ্বাস লালন, রেজাউল করিম ফেরদৌস ও আহসান হাবীব।

ঈশ্বরদীতে আহলে হাদীছ আন্দোলনের প্রশিক্ষণ ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ, ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে রমজানের ফাযায়েল-মাসায়েল বিষয়ক প্রশিক্ষণ এবং ইফতার মাহফিল। 

শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মিলনায়তনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ আক্তার। সভাপতিত্ব করেন আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার সভাপতি ছোহরাব হোসেন, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ সভাপতি আলী শাহান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য তারিকুজ্জামান, সমাজকল্যাণ সম্পাদক সাজেদুর রহমান, এবং বাংলাদেশ আহলে হাদীস যুবসংঘ পাবনা জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মোট ১২০ জন দায়িত্বশীল নেতৃবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

ঈশ্বরদীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের আলহাজ্ব দারুস সালাম ট্রাস্ট মিলনায়তনে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী জেলার আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।  সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা ফেডারেশনের সভাপতি মো. আব্দুর রহমান মাস্টার।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন- পাবনা জেলা ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ ইকবাল হোসাইন, দাশুড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ফেডারেশনের প্রধান উপদেষ্টা ড. নুরুজ্জামান প্রামানিক ও জেলা সেক্রেটারি মো. ইদ্রিস আলী।

এছাড়া ঈশ্বরদী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, ওলামা মাশায়েখ সভাপতি মাওলানা রফিউদ্দিন খান ও মুক্তিযোদ্ধা তৈয়ব আলী মন্ডলসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ফেডারেশনের সেক্রেটারি প্রভাষক রিয়াজুল হক। 

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন