ঈশ্বরদীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের আলহাজ্ব দারুস সালাম ট্রাস্ট মিলনায়তনে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী জেলার আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।  সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা ফেডারেশনের সভাপতি মো. আব্দুর রহমান মাস্টার।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন- পাবনা জেলা ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ ইকবাল হোসাইন, দাশুড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ফেডারেশনের প্রধান উপদেষ্টা ড. নুরুজ্জামান প্রামানিক ও জেলা সেক্রেটারি মো. ইদ্রিস আলী।

এছাড়া ঈশ্বরদী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, ওলামা মাশায়েখ সভাপতি মাওলানা রফিউদ্দিন খান ও মুক্তিযোদ্ধা তৈয়ব আলী মন্ডলসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ফেডারেশনের সেক্রেটারি প্রভাষক রিয়াজুল হক। 

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন