নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঈশ্বরদীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ঈশ্বরদী কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানার সভাপতিত্বে এবং ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের সঞ্চালনায় আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোকলেছুর রহমান বাবলু, পৌর বিএনপির সাবেক সভাপতি একেএম আখতারুজ্জামান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনির হোসেন হীরক।
অন্যান্য অতিথিদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী প্রেসকাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, পৌরসভার সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি, পৌর যুবদলের সাবেক সভাপতি নূরে আলম শ্যামল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, পৌর যুবদলের সদস্য সচিব প্রতীক, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান উপস্থিত ছিলেন।
এছাড়াও জিতু, রিপন সাইদুল মুকুল, আসাদ, পলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন।



