নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং বিশিষ্টজনদের সম্মান জানানো হয়।
রোববার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এ ইফতার মাহফিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও দলটির জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, ঈশ্বরদীর সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। সকল সাংবাদিকদের সঙ্গে নিয়ে ঈশ্বরদী প্রেসক্লাবের উন্নয়নে সবসময় পাশে থাকার ঘোষণা দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে জাকারিয়া পিন্টু বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সুতরাং বিবেককে জাগ্রত করে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। অসত্য সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের আরও সতর্ক হয়ে কাজ করতে হবে। সুন্দর আয়োজন করার জন্য তিনি প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন- ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান, ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম।
বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম, সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল হক শাহীন, ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সহসভাপতি জাহিদুল ইসলাম সনু, সাধারণ সম্পাদক এস আলমগীর, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, পাবনা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, পৌর বিএনপির যুগ্ন-আহবায়ক আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, শামসুদ্দোহা পিপ্পু, ইলিয়াস আহমেদ এলবাস, সাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাস আলী, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশীদ নান্টু, সদস্য সচিব মাহমুদুর হাসান জুয়েল, পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ন-সম্পাদক এনামুল হক, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মাহমুদ হাসান সোনামনি, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন প্রমুখ।
ঈশ্বরদী প্রেসক্লাবের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সহসভাপতি আব্দুল মান্নান টিপু, আব্দুল্লাহ আল ওমর সুমার খাঁন, হাসানুজ্জামান, সহসম্পাদক সেলিম সরদার, শেখ ওয়াহেদ আলী সিন্টু, ওহিদুজ্জামান টিপু, কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মেহেদী হাসান, ক্রিড়া সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, সমাজ কল্যাণ সম্পাদক শহীদুল্লাহ খান, সাহিত্য-সাংস্কুতি সম্পাদক জাহাঙ্গীর হোসেন, খন্দকার মাহাবুবুল হক দুদু, সাংবাদিক এম এ কাদের, আতাউর রহমান বাবলু, ওহিদুল ইসলাম সোহেল, রিফাজ বিশ্বাস লালন, রেজাউল করিম ফেরদৌস ও আহসান হাবীব।



