নিজস্ব প্রতিবেদক: আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ, ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে রমজানের ফাযায়েল-মাসায়েল বিষয়ক প্রশিক্ষণ এবং ইফতার মাহফিল।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মিলনায়তনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ আক্তার। সভাপতিত্ব করেন আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার সভাপতি ছোহরাব হোসেন, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ সভাপতি আলী শাহান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য তারিকুজ্জামান, সমাজকল্যাণ সম্পাদক সাজেদুর রহমান, এবং বাংলাদেশ আহলে হাদীস যুবসংঘ পাবনা জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মোট ১২০ জন দায়িত্বশীল নেতৃবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।


