নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতর উপলক্ষে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতি এবং উপজেলা প্রশাসনের মধ্যে মতবিনিময় সভা-ইফতার মাহফিল হয়েছে।
সোমবার বিকালে সমিতির মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ।
ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমানের সভাপতিত্বে ও সহসভাপতি আনোয়ার হোসেন জনির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহাদত হোসেন খান, ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম, আমবাগান পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কর্মকর্তা (ইনচার্জ) আফজাল হোসেন, ঈশ্বরদী ট্রাফিক পরিদর্শক আল মাহমুদ, পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান।
এ ছাড়া অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক যুগ্নআহবায়ক আমিনুর রহমান স্বপন, সমিতির নির্বাহী সদস্য আসাদুজ্জামান আশা, আবু সাঈদ লিটন, আবুল কালাম আজাদ, সাইফ হাসান সেলিম, রবিউল আওয়াল সজিব, মাসুদ পারভেজ কল্লোল, শাহ্ নেওয়াজ তারেক পল। সহযোগী সদস্য সেলিম আহমেদ, ওহিদুজ্জামান মিন্টু, আকরাম রায়হান বাবু, রাজেশ কুমার সরাফ, জাকির হোসেনসহ বিভিন্ন ব্যবসায়ী ও সাংবাদিকসহ আরও অনেকেই।

