সভা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সভা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে নবগঠিত ডেইরি ফার্ম মালিক সমিতির পরিচিতি সভা

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে উপজেলা ডেইরি ফার্ম মালিক সমিতির 'নবগঠিত কার্যনির্বাহী কমিটির' পরিচিতি সভা হয়েছে। শুক্রবার বিকেলে মুলাডুলি ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকায় এ সভা আয়োজন করা হয়।

প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান। সভার সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আব্দুল মজিদ এবং সঞ্চালনা করেন ব্যবসায়ী সারজিট হাসান সান্টু।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী মাস্টার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন আঁখি এবং সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য দেন।

সভায় নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের নামও ঘোষণা করা হয়। কমিটির প্রধানরা হলেন: সভাপতি আব্দুল মজিদ, সহ-সভাপতি রকিব মাষ্টার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সাধারণ সম্পাদক জালাল হোসেন, সংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তারেক, কোষাধক্ষ্য রিপন, সহ-কোষাধক্ষ্য সেন্টু, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, প্রচার সম্পাদক জোহা, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রাজিব হোসেন।

ঈশ্বরদীতে গণঅভ্যুত্থান দিবস পালনে বিএনপির প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদন: গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে ঈশ্বরদীতে প্রস্তুতি সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলো। শুক্রবার সন্ধ্যায় উপজেলা সড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল।

বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত আহ্বায়ক সাগর হোসেন রনি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিরোক সরদার ও মোস্তফা নুরে আলম শ্যামল, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, মহিলা দল নেত্রী শামীমা আক্তার সাথী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আনসা আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী প্রেসক্লাবের  সভাপতি আজিজুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান প্রমুখ। 

বক্তারা অভিযোগ করেন, 'স্বৈরাচারী সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত বছরের জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া ছাত্রজনতার ওপর নির্বিচারে গুলি চালায়। প্রাণ হারান বহু সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীরা। কিছু পুলিশ সদস্য প্রকাশ্যে গুলি চালিয়ে উল্লাসে মেতে ওঠেন, যা ছিল গণতান্ত্রিক আন্দোলনের ওপর নিষ্ঠুর আঘাত।' 

সভায় জানানো হয়, আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসের এক বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। ওই দিন সকালে রেলগেট এলাকায় বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। বিকেলে আয়োজন থাকবে আনন্দ মিছিল ও দোয়া মাহফিলের।

লক্ষীকুন্ডায় যুবদলের কর্মীসভা


নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায়  উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা সাইদার মোড়ে ইউনিয়ন যুবদলের আয়োজনে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন কামাল।

সভায় প্রধান আলোচক হিসেবে ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাকারিয়া পিন্টু। 

সভা পরিচালনা করেন উপজেলা যুবদলের আরেক যুগ্ম আহ্বায়ক আতিয়ার রহমান। বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জনি, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ নান্টু, উপজেলা যুবদলের হিরোক সরদার, পৌর যুবদলের সাজেদুজ্জামান জিতু, স্থানীয় যুবদল নেতা শহিদুজ্জামান টুটুল ও লালন হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ, খোরশেদ আলম দিপু ও জুয়েল, তাহের বিশ্বাস, মাহবুল মণ্ডল, সাবেক ছাত্রনেতা অহিদুজ্জামান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের মাহমুদুল হাসান ফুল জুয়েল, যুবদল নেতা মতিয়ার রহমান, রেজাউল হক মুকুল, শেখ রিংকু, কবীর মাহমুদ, মোস্তাফিজুর রহমান, সোহেলা রানা, লিমন হোসেন, মিন্টু হোসেন, তুহিন হোসেন, পিয়া বিশ্বাস, ছাত্রদলের মুন্না বিশ্বাস, কনক মণ্ডল ও স্বেচ্ছাসেবক দলের পিয়াস হোসেন, সোহাগ, রনি, নাজমুল মালিথা প্রমুখ।

বিট পুলিশিং সভা

নিজস্ব প্রতিবেদক: চুরি, ছিনতাই, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জুয়া ও ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে ঈশ্বরদী পৌরসভার মুশুড়িয়াপাড়ায় বিট পুলিশিং সভা হয়েছে।

বুধবার বিকেলে মুশুড়িয়াপাড়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করে সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষা কমিটি।

সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ আব্দুল হাই। প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার। সঞ্চালনায় ছিলেন আতাউর রহমান বাবলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী থানার ওসি আ.স.ম. আব্দুন নুর, আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন এবং মুশুড়িয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান রবি।

এছাড়া বক্তব্য দেন বাঘইল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিরাজ উদ্দিন, ব্যবসায়ী মো. আসাদুজ্জামান, ছাত্রদল নেতা নাসির হোসেন, শিক্ষক শাহেনেওয়াজ সানজু, এনজিও পরিচালক মনোয়ার হোসেন, শিক্ষক ইউনুছ আলী, সমাজসেবক আবুল বাসার লিমন, আবুল কালাম ও ফিরোজ বিশ্বাস।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সমাজসেবক ও ব্যবসায়ী জুবায়ের হোসেন বাপ্পী।

ঈশ্বরদীতে পৌর যুবদলের সমন্বয়ক সভা


নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদী পৌর যুবদলের সমন্বয়ক সভা হয়েছে।  রোববার  শহরের মালগুদাম এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়।  পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর দিকনির্দেশনায় এটি হয়।

এতে বক্তব্য রাখেন পৌর যুবদলের প্রধান সমন্বয়ক মোস্তফা নূর আলম শ্যামল, পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন জনি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ নান্টু, বিএনপি নেতা খোরশেদ আলম দীপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিয়ার রহমান, হিরোক সরদার, পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক রেজাউল হক মুকুল, রাশেদুল ইসলাম রিপন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, ওহিদুজ্জামান মিন্টু, বিএনপি নেতা খোরশেদ আলম, পৌর ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শেখ রিংকু, সাধারণ সম্পাদক নূর ইসলাম, প্রচার সম্পাদক জহুরুল ইসলাম জুঁই, সাংগঠনিক সম্পাদক মিঠুন হোসেন, যুবদল নেতা জসিম শেখ, যুবদল নেতা জালাল উদ্দীন, যুবদল নেতা জান্নাত হোসেন, রাজীব প্রাং, মোক্তার প্রাংসহ আরও অনেক।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহামুদুর রহমান জুয়েল।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন