নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী পৌর যুবদলের সমন্বয়ক সভা হয়েছে। রোববার শহরের মালগুদাম এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর দিকনির্দেশনায় এটি হয়।
এতে বক্তব্য রাখেন পৌর যুবদলের প্রধান সমন্বয়ক মোস্তফা নূর আলম শ্যামল, পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন জনি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ নান্টু, বিএনপি নেতা খোরশেদ আলম দীপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিয়ার রহমান, হিরোক সরদার, পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক রেজাউল হক মুকুল, রাশেদুল ইসলাম রিপন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, ওহিদুজ্জামান মিন্টু, বিএনপি নেতা খোরশেদ আলম, পৌর ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শেখ রিংকু, সাধারণ সম্পাদক নূর ইসলাম, প্রচার সম্পাদক জহুরুল ইসলাম জুঁই, সাংগঠনিক সম্পাদক মিঠুন হোসেন, যুবদল নেতা জসিম শেখ, যুবদল নেতা জালাল উদ্দীন, যুবদল নেতা জান্নাত হোসেন, রাজীব প্রাং, মোক্তার প্রাংসহ আরও অনেক।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহামুদুর রহমান জুয়েল।

