ঈশ্বরদীতে নবগঠিত ডেইরি ফার্ম মালিক সমিতির পরিচিতি সভা

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে উপজেলা ডেইরি ফার্ম মালিক সমিতির 'নবগঠিত কার্যনির্বাহী কমিটির' পরিচিতি সভা হয়েছে। শুক্রবার বিকেলে মুলাডুলি ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকায় এ সভা আয়োজন করা হয়।

প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান। সভার সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আব্দুল মজিদ এবং সঞ্চালনা করেন ব্যবসায়ী সারজিট হাসান সান্টু।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী মাস্টার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন আঁখি এবং সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য দেন।

সভায় নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের নামও ঘোষণা করা হয়। কমিটির প্রধানরা হলেন: সভাপতি আব্দুল মজিদ, সহ-সভাপতি রকিব মাষ্টার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সাধারণ সম্পাদক জালাল হোসেন, সংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তারেক, কোষাধক্ষ্য রিপন, সহ-কোষাধক্ষ্য সেন্টু, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, প্রচার সম্পাদক জোহা, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রাজিব হোসেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন