নিজস্ব প্রতিবেদক: চুরি, ছিনতাই, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জুয়া ও ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে ঈশ্বরদী পৌরসভার মুশুড়িয়াপাড়ায় বিট পুলিশিং সভা হয়েছে।
বুধবার বিকেলে মুশুড়িয়াপাড়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করে সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষা কমিটি।
সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ আব্দুল হাই। প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার। সঞ্চালনায় ছিলেন আতাউর রহমান বাবলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী থানার ওসি আ.স.ম. আব্দুন নুর, আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন এবং মুশুড়িয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান রবি।
এছাড়া বক্তব্য দেন বাঘইল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিরাজ উদ্দিন, ব্যবসায়ী মো. আসাদুজ্জামান, ছাত্রদল নেতা নাসির হোসেন, শিক্ষক শাহেনেওয়াজ সানজু, এনজিও পরিচালক মনোয়ার হোসেন, শিক্ষক ইউনুছ আলী, সমাজসেবক আবুল বাসার লিমন, আবুল কালাম ও ফিরোজ বিশ্বাস।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সমাজসেবক ও ব্যবসায়ী জুবায়ের হোসেন বাপ্পী।
.jpg)
