নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা সাইদার মোড়ে ইউনিয়ন যুবদলের আয়োজনে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন কামাল।
সভায় প্রধান আলোচক হিসেবে ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাকারিয়া পিন্টু।
সভা পরিচালনা করেন উপজেলা যুবদলের আরেক যুগ্ম আহ্বায়ক আতিয়ার রহমান। বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জনি, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ নান্টু, উপজেলা যুবদলের হিরোক সরদার, পৌর যুবদলের সাজেদুজ্জামান জিতু, স্থানীয় যুবদল নেতা শহিদুজ্জামান টুটুল ও লালন হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ, খোরশেদ আলম দিপু ও জুয়েল, তাহের বিশ্বাস, মাহবুল মণ্ডল, সাবেক ছাত্রনেতা অহিদুজ্জামান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের মাহমুদুল হাসান ফুল জুয়েল, যুবদল নেতা মতিয়ার রহমান, রেজাউল হক মুকুল, শেখ রিংকু, কবীর মাহমুদ, মোস্তাফিজুর রহমান, সোহেলা রানা, লিমন হোসেন, মিন্টু হোসেন, তুহিন হোসেন, পিয়া বিশ্বাস, ছাত্রদলের মুন্না বিশ্বাস, কনক মণ্ডল ও স্বেচ্ছাসেবক দলের পিয়াস হোসেন, সোহাগ, রনি, নাজমুল মালিথা প্রমুখ।
.jpg)
