নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ‘দৈনিক দেশ রূপান্তর’ পত্রিকার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় ঈশ্বরদী প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার।
পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক আলাউদ্দিন আহমেদ, প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল মান্নান টিপু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সেহাব উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু ও সেলিম সরদার।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সকাল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মো. হেলালুর রহমান, স্কুলপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, সাংবাদিক ওহিদুজ্জামান টিপু, ওয়াহেদ আলী সিন্টু, দাশুড়িয়া কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মো. আফজাল হোসেন, সাংবাদিক ও কলামিস্ট গোপাল অধিকারী, স্পর্শ নিউজের সম্পাদক রিফাজ বিশ্বাস লালন, সাংবাদিক আশরাফুল ইসলাম সবুজ, খালেদ মাহমুদ সুজন, রাসেল আলী, জিল্লুর রহমান জীবন, এম আর রাসেল, শাহীনুর রহমান বাঁধন, সিয়াম হোসেন, হাসান ইসলাম ও ফজলে রাব্বিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা।



