ঈশ্বরদীতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা মহিলা দলের সভানেত্রী রোকেয়া হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ।

এ সময় উপজেলা মহিলা দলের সহসভাপতি হীরা খাতুন, সাধারণ সম্পাদিকা চামেলী খাতুন, সাংগঠনিক সম্পাদক আইভি খাতুন, পৌর মহিলা দলের সভানেত্রী রোকেয়া সুলতানা, সিনিয়র সহসভাপতি শাহিনা আক্তার, সাধারণ সম্পাদিকা আফরোজা খাতুন, সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন আক্তার নিপা, নেত্রী শামীম আরা বেগম সাথী এবং মুলাডুলি ইউনিয়ন সভানেত্রী হোসনেয়ারা বেগম, দাশুড়িয়ার সভানেত্রী নুরজাহান বেগম, সাহাপুরের শাহনাজ পারভীন সোমা, সাঁড়ার আনোয়ারা বেগম ও ছলিপুর ইউনিয়ন সভানেত্রী চুমকি খাতুনসহ মহিলা দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন