ঈশ্বরদীতে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে দিনটি উদযাপন করা হয়েছে।

শুক্রবার বিকেলে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা নয়ন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ছবি মণ্ডল।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও দলটির জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দল নেতা আহসান হাবিব, ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, ট্রাক, ট্যাংক-লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ভাষা প্রামাণিক, বিএনপি নেতা মোস্তফা নূরে আলম শ্যামল এবং মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে বিএনপি, শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন