ঈশ্বরদীতে জেলা বিএনপির আহ্বায়কের উপস্থিতিতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত শনিবার বিকেলে শহরের পোস্ট অফিস মোড়ের বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন মোটরস্ট্যান্ডে গিয়ে পথসভায় মিলিত হয়।

উপজেলা মহিলা দলের সভানেত্রী রোকেয়া হাশেমের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।


অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদার, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, সদস্য সচিব ইমরুল কায়েস সুমন, উপজেলা মহিলা দলের সহসভাপতি হীরা খাতুন, সাধারণ সম্পাদিকা চামেলী খাতুন, সাংগঠনিক সম্পাদক আইভি খাতুন, পৌর মহিলা দলের সভানেত্রী রোকেয়া সুলতানা, সিনিয়র সহসভাপতি শাহিনা আক্তার, সাধারণ সম্পাদিকা আফরোজা খাতুন, সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন আক্তার নিপা ও মুলাডুলি ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী হোসনেয়ারা বেগমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন