নিজস্ব প্রতিবেদক: সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি- এই শিরোনামে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)। মঙ্গলবার এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মো. আব্দুল মজিদ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারটানের ঊর্ধ্বতন প্রশিক্ষক মোরসালিন জেবিন তুরিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ এরা ফাউন্ডেশনের পরিচালক মোস্তাক আহমেদ কিরণ।
কর্মশালায় ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। তারা ফলিত পুষ্টির গুরুত্ব, নিরাপদ খাদ্যাভ্যাস এবং পুষ্টিকর খাদ্য উৎপাদনে কৃষির ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।
আয়োজকেরা জানান, এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকেরা বাস্তব অভিজ্ঞতা ও পুষ্টি–বিষয়ক জ্ঞান কাজে লাগিয়ে পরিবার ও সমাজের জন্য আরও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিত করতে পারবেন।



.jpg)


