নিজস্ব প্রতিবেদক: কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ঈশ্বরদীতে কৃষকদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। রোববার উপজেলা কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে এর আয়োজন করা হয়।
কর্মশালার প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মিতা রানী সরকার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, 'ভালো ফলনের জন্য সঠিক কৃষি পদ্ধতি জানা জরুরি। এতে কৃষকদের উৎপাদন যেমন বাড়বে, তেমনি আয়ও বাড়বে।'
এ সময় অন্যদের মধ্যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা মোতমাইন্ন, কৃষিবিদ প্রহল্লাদ কুমার কুন্ডু এবং কৃষিবিদ মো. ধীমান তানভীর উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে ৫০ জন কৃষক, কৃষাণী ও উদ্যোক্তা অংশ নেন। তাদের হাতে-কলমে সঠিক কৃষি চর্চা, এর সুবিধা, বাস্তবায়ন পদ্ধতি, ঝুঁকি শনাক্ত ও প্রতিকার, খামারের সঠিক পরিকল্পনা এবং কৃষি খামারের নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
.jpg)
