সংবাদপত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সংবাদপত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

অপরাধের বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার থাকতে হবে: শিমুল বিশ্বাস এমপি

নিজস্ব প্রতিবেদক: ‘কোনো অপরাধীর প্রতি আমার কোনো অনুকম্পা বা সমর্থন নেই। গণমাধ্যমকে অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সোচ্চার থাকতে হবে।’—এমন মন্তব্য করেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

শুক্রবার সকালে পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটরিয়ামে এনটিভির ২৩ বছর পূর্তি ও ২৪ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, একটি সমাজের বিকাশে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের চাহিদা অনুযায়ী দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারলেই ব্যক্তি ও প্রতিষ্ঠান টিকে থাকতে পারে। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে এনটিভি দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সেই ধারাবাহিকতা বজায় রেখেছে।

তিনি আরও বলেন, পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময়ে সংঘটিত পরিবর্তন ও বিপ্লব মানবসভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং ভিন্নমতকে সম্মান করার সংস্কৃতি গণতান্ত্রিক সমাজ গঠনের পূর্বশর্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ আলহাজ মাহাতাব উদ্দিন বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, জেলা মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান।

পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের স্বাধীনতার প্রতিশ্রুতি দিলেন বিএনপি নেতা হাবিব

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকরা যেন ভয়ভীতি উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারেন, সে বিষয়ে জোর দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও দলটির জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

শনিবার বিকেলে ঈশ্বরদী প্রেসক্লাবে সাপ্তাহিক জনদৃষ্টি পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাবিবুর রহমান হাবিব বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হলে সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা পাবেন। তাদেরকে কোনো ধরনের বিতর্কের মধ্যে রাখা হবে না, কারণ বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনদৃষ্টি পত্রিকার প্রধান সম্পাদক হাসানুজ্জামান। সঞ্চালনায় ছিলেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক জাহাঙ্গীর ইসলাম।

এছাড়াও বক্তব্য দেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি  আজকের পত্রিকার প্রতিনিধি খোন্দকার মাহবুবুল হক দুদু এবং ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন প্রমুখ।

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে উদ্বেগ জানিয়েছে ১১ দূতাবাস ও এমএফসি

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় ১১টি দূতাবাস ও হাইকমিশনের সংগঠন বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)।

আজ বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা বজায় রেখে প্রতিশোধ বা ক্ষতির ভয় ছাড়াই সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় ১১টি দূতাবাস ও হাইকমিশনের সংগঠন বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)

ঢাকায় অবস্থিত কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের হাইকমিশনারেরা বিবৃতিতে স্বাক্ষর করেছেন। দূতাবাসগুলো একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে সোচ্চার হওয়ার আহ্বান জানায়।

গত ১৫ জুন এই ভয়াবহ হামলায় বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি খুন হন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরুর ব্যবস্থা নেওয়াকে এমএফসি ইতিবাচক বলে উল্লেখ করেছে।

বিবৃতিতে বলেছে, কঠিন প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে ঘটনার বিবরণ প্রকাশ করে তথ্যের অবাধ প্রবাহকে উৎসাহিত করে সাংবাদিকেরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিশ্বের ৫০-এর অধিক দেশ এমএফসির সদস্য। সংস্থাটি বিশ্বব্যাপী সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতা সমুন্নত রাখতে কাজ করে। এসব কাজের মধ্যে রয়েছে অ্যাডভোকেসি, কূটনৈতিক হস্তক্ষেপ, আইনি সংস্কার, ঘটনা এবং ক্ষেত্রবিশেষে আর্থিক সহায়তা দেওয়া।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন