নিউ এরা ফাউন্ডেশন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নিউ এরা ফাউন্ডেশন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

লালপুরে তরুণদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট ও বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদন: নাটোরের লালপুর উপজেলার অর্জুনপুর বরমহাটী ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় উদযাপিত হলো ‘তারুণ্যের উৎসব–২০২৫’।

রোববার বরমহাটী সমবায় উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় যুব-কিশোর ফুটবল টুর্নামেন্ট ও বৃক্ষরোপণ কর্মসূচি। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)–এর অর্থায়ন ও কারিগরি সহায়তায় এবং নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ এরা ফাউন্ডেশনের পরিচালক মোস্তাক আহমেদ কিরণ। সভাপতিত্ব করেন বরমহাটী সমবায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, নিউ এরা ফাউন্ডেশনের উপপরিচালক বিএম ফাহিম রহমান, ইউপি সদস্য মো. কাওছার ইসলাম সোনো (৩ নম্বর ওয়ার্ড), শাখা ব্যবস্থাপক এস এম জাহাঙ্গীর আলম, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শোভন কুমার লাহিড়ী, প্রধান কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা মুন্সি মো. সাজেদুর রহমান, সহকারী সমন্বয়কারী নেয়ামুল বাশির, সমৃদ্ধির স্বাস্থ্য কর্মকর্তা মো. নাজমুল সাকিবসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় ‘পদ্মা’ ও ‘যমুনা’ দল। জমজমাট খেলায় যমুনা ১-০ গোলে জয়ী হয়। ম্যাচ শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার এবং গাছের চারা তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে স্থানীয় কবরস্থান, মসজিদ, বিদ্যালয় ও ঈদগাহসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে ২০০টিরও বেশি গাছের চারা বিতরণ করা হয়। এ কার্যক্রমে সহযোগিতা করে যুব, কিশোর ও প্রবীণদের ক্লাবগুলো।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাক আহমেদ কিরণ বলেন, 'তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সচেতনতার বিকল্প নেই। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও সামাজিক অংশগ্রহণের মতো উদ্যোগে তাদের যুক্ত করতে পারলে গড়ে উঠবে দায়িত্বশীল নাগরিক।' 

মনজুর রহমান বিশ্বাসের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

 

প্রান্তিক কৃষকদের পাশে সাউথইস্ট ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা দিয়েছে সাউথইস্ট ব্যাংক। কৃষি উৎপাদন বাড়ানো, যন্ত্রপাতি কেনা ও কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণে সহায়তা করতে বিভিন্ন এলাকার ২৫৭ জন কৃষকের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।

সম্প্রতি রাজধানীর সাউথইস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী, বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের মাধ্যমে কৃষকদের হাতে এই সহায়তার অর্থ তুলে দেন।

এতে উপস্থিত ছিলেন নিউ এরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মো. শফিকুল ইসলাম ও পরিচালক মোস্তাক আহমেদ কিরণ। সাউথইস্ট ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আমিন, জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মুশফিকুর রহমান এবং ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক ও নির্বাহী কর্মকর্তা আদনানুর রাফি।

অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) বিভাগের সহকারী সহ-সভাপতি রবিউল আলম।

মেধাবীদের স্বপ্ন পূরণে নিউ এরা ফাউন্ডেশনের উচ্চ শিক্ষা বৃত্তি

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশন মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করেছে। বৃহস্পতিবার ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিন শিক্ষার্থীর হাতে এই বৃত্তি তুলে দেওয়া হয়।

ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বৃত্তি প্রদান করেন। এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামান্তানা সুলতানা প্রিথা, ঈশ্বরদী মহিলা কলেজ ইংরেজি বিভাগের  শিক্ষার্থী সাদিয়া সুলতানা সুইটি ও খুলনা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান দ্বীপ। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মোস্তাক আহমেদ কিরণ, উপপরিচালক বি. এম. ফাহিম রহমান ও প্রধান হিসাবরক্ষক কামাল পারভেজসহ অন্যান্য কর্মকর্তারা।

প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, "বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা যদি তাদের মেধা ধরে রাখে, তবে স্নাতকোত্তর এবং গবেষণা পর্যায় পর্যন্ত এই বৃত্তি পাবে। আমরা মেধাবীদের পাশে থাকতে চাই।"

নিউ এরা ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, সমাজের সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা ও স্বাবলম্বী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত প্রায় ২০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। উচ্চশিক্ষা চলাকালীন প্রতি শিক্ষার্থীকে বছরে ৩৬ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে।

অর্জুনপুরে নিউ এরা ফাউন্ডেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক: লালপুর উপজেলার বিলায়েত খান উচ্চ বিদ্যালয় মাঠে বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল খান। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং পরিচালক মোস্তাক আহমেদ কিরণের সঞ্চালনায় আয়োজনে আরও উপস্থিত ছিলেন অর্জুনপুর বরমহাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবেদ আলী, ইউনিয়ন জামায়াত ইসলামের আমির শরিফুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. নাজমুল খান বলেন, 'শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। এতে তাদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটে এবং তারা মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হয়ে গড়ে উঠতে পারে।'

ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, 'শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতির চর্চা করাও জরুরি। এতে মন ও শরীর ভালো থাকে এবং ভবিষ্যতে তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে।' তিনি শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে থাকার পরামর্শও দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারী উন্নয়ন কেন্দ্রের পরিচালক নাসরিন আক্তার শেলি, সমাজসেবক হাসান আলী মণ্ডল, আব্দুর রাজ্জাক, আফাজ আলী, ইউপি সদস্য সাহাবুল ইসলাম, রুকসানা বেগম, সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুসসহ ফাউন্ডেশনের কর্মকর্তারা, শিক্ষক, শিক্ষিকা, সেবিকা এবং শিক্ষার্থীরা।

দিনব্যাপী আয়োজনে শিশু, কিশোর, যুবক, প্রবীণ, অভিভাবক, শিক্ষক ও সেবিকাদের জন্য ছিল চিত্রাঙ্কন, আবৃত্তি, রচনা, দৌড়, গণিত দৌড়, গোলক নিক্ষেপ, চামচ দৌড়, মোরগযুদ্ধ, ভলিবলসহ নানা প্রতিযোগিতা। শেষে ৪১টি ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন ফাউন্ডেশনের উপ-পরিচালক ও সমৃদ্ধি ফোকাল পার্সন বি. এম. ফাহিম রহমান। সকাল শুরু হয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে।

বরমহাটীতে নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা

নিজস্ব প্রতিবেদক: লালপুর বরমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় বুধবার এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

সকালে স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন নিউ এরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

প্রতিষ্ঠানটির পরিচালক মোস্তাক আহমেদ কিরণের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অর্জুনপুর বরমহাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবেদ আলী, উপ-পরিচালক বি. এম. ফাহিম রহমান, সমাজসেবক মো. আমিনুর রহমান মতি এবং বরমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম।

উপজেলা সমৃদ্ধি সমন্বয়কারী শোভন লাহিড়ীর সঞ্চালনায় আয়োজিত এ স্বাস্থ্য ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন, বাতব্যথা ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. এ. এস. এম. হানিফ এবং গাইনী বিশেষজ্ঞ ডা. তামান্না সুলতানা। দিনব্যাপী এই কর্মসূচিতে প্রায় ২০০ জন রোগী বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

সাবেক চেয়ারম্যান মো. আবেদ আলী বলেন, নিউ এরা ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ এলাকার সাধারণ মানুষের জন্য আশীর্বাদ। এ ধরনের উদ্যোগ স্বাস্থ্যসেবার সুযোগ বঞ্চিত মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষা নিয়ে নিউ এরা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করছে। সেবামূলক কাজের এই ধারাবাহিকতা আমরা ভবিষ্যতেও অব্যাহত রাখব।

নতুন বছরে সম্ভাবনার প্রত্যাশায় নিউ এরা ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক: উন্নয়ন কার্যক্রমে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশন আয়োজন করেছিল বার্ষিক কর্মী মূল্যায়ন সভা। ৪ জানুয়ারি শনিবার দিনব্যাপী এই আয়োজনটি অনুষ্ঠিত হয় সংস্থার চরমিরকামারী শাখা প্রাঙ্গণে।

সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি ফৌজিয়া মঞ্জুর। একে অপরের সঙ্গে কুশল বিনিময় আর আলোচনায় মুখরিত এই সভায় প্রাণবন্ত পরিবেশে জড়ো হয়েছিলেন প্রধান কার্যালয় সহ ২০টি শাখা এবং সমৃদ্ধি শাখার কর্মকর্তা-কর্মী ।
প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সম্মানের স্মৃতিচারণা

অনুষ্ঠান শুরুতেই উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংস্থার প্রধান নির্বাহী শফিকুল ইসলাম, পরিচালক মোস্তাক আহমেদ কিরণ,  উপ-পরিচালক বিএম ফাহিম রহমান। এর পর শুরু হয় আলোচনা পর্ব, যেখানে কর্মকর্তাবৃন্দ তাদের অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা প্রতিষ্ঠাতা প্রয়াত মঞ্জুর রহমান বিশ্বাস  কে স্মরণ করেন গভীর শ্রদ্ধার সঙ্গে। তাঁর আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম।

প্রধান অতিথি শফিকুল ইসলাম  তার বক্তব্যে সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন এবং কর্মীদের উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তাঁর সঙ্গে আরও বক্তব্য রাখেন পরিচালক মোস্তাক আহমেদ কিরণ, উপ-পরিচালক বি. এম ফাহিম রহমান এবং সহকারী পরিচালক শমসের আলী।
সভায় বিগত এক বছরে কর্মক্ষেত্রে বিশেষ সাফল্যের জন্য ২৮ জন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। এই পুরস্কার বিতরণী পর্বে ছিলেন সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, নারী উদ্দোক্তা নাসরিন আক্তার শেলী, সংস্থার কোষাধ্যক্ষ রোকেয়া সুলতানা   এবং নির্বাহী সদস্য মমিনুল ইসলাম।
অনুষ্ঠানের পুরো আয়োজনটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন প্রধান কার্যালয়ের সাদিয়া পারভীন ও তৃণা কাঞ্চন লোপা। দিনব্যাপী এই কর্মসূচি ছিল কর্মীদের জন্য এক আবেগময় পুনর্মিলনী ও ভবিষ্যৎ পরিকল্পনার সূচনা।

শীতবস্ত্র দিল নিউ এরা ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক: শীতের কষ্ট লাঘব করতে শীতবস্ত্র বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশন। ২ জানুয়ারি, বৃহস্পতিবার চরমিরকামারী শাখায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মো. শফিকুল ইসলাম বলেন, "শীতে দরিদ্র মানুষের অনেক কষ্ট হয়। আমাদের এই উদ্যোগ তাদের কষ্ট কিছুটা কমাতে সাহায্য করবে।"
প্রধান অতিথি ফাউন্ডেশনের সভাপতি ফৌজিয়া মঞ্জুর বলেন, "সবাই যদি এগিয়ে আসে, তবে দরিদ্র মানুষদের শীতের কষ্ট লাঘব করা সম্ভব।"

অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের পরিচালক মোস্তাক আহমেদ কিরণ। এছাড়াও উপস্থিত ছিলেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, উপপরিচালক বি এম ফাহিম রহমান, প্রধান হিসাবরক্ষক কামাল পারভেজ, মানবসম্পদ কর্মকর্তা খায়রুজ্জামান, এমআইএস কর্মকর্তা আহমাদুল্লাহ মিলন ও তথ্য কর্মকর্তা গোপাল অধিকারী।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন