শীতবস্ত্র বিতরণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শীতবস্ত্র বিতরণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শীতবস্ত্র দিল নিউ এরা ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক: শীতের কষ্ট লাঘব করতে শীতবস্ত্র বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশন। ২ জানুয়ারি, বৃহস্পতিবার চরমিরকামারী শাখায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মো. শফিকুল ইসলাম বলেন, "শীতে দরিদ্র মানুষের অনেক কষ্ট হয়। আমাদের এই উদ্যোগ তাদের কষ্ট কিছুটা কমাতে সাহায্য করবে।"
প্রধান অতিথি ফাউন্ডেশনের সভাপতি ফৌজিয়া মঞ্জুর বলেন, "সবাই যদি এগিয়ে আসে, তবে দরিদ্র মানুষদের শীতের কষ্ট লাঘব করা সম্ভব।"

অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের পরিচালক মোস্তাক আহমেদ কিরণ। এছাড়াও উপস্থিত ছিলেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, উপপরিচালক বি এম ফাহিম রহমান, প্রধান হিসাবরক্ষক কামাল পারভেজ, মানবসম্পদ কর্মকর্তা খায়রুজ্জামান, এমআইএস কর্মকর্তা আহমাদুল্লাহ মিলন ও তথ্য কর্মকর্তা গোপাল অধিকারী।

বুনোফুল স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গুচ্ছগ্রামে অবস্থিত বুনোফুল স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় স্কুল প্রাঙ্গণে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও সুবীর কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেহাব উদ্দিন।
সুবীর কুমার দাশ বলেন, 'প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শীতবস্ত্র বিভিন্ন প্রতিষ্ঠান, ছিন্নমূল ও অসহায়দের মাঝে বিতরণ করেছি এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।'বুনোফুল স্কুলের সভাপতি মো. মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক মো. ওয়ালিউর রহমান ওলি, সহসভাপতি মো. তুহিন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেরিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. সাদ্দাম হোসেন এবং সদস্য সোহেল রানা, জান্নাতুল ফেরদৌস জুঁই ও মো. আশিকুজ্জামান আশিক এসময় উপস্থিত ছিলেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন