ঈশ্বরদী প্রেসক্লাব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঈশ্বরদী প্রেসক্লাব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শীতার্তদের সহায়তায় ঈশ্বরদী প্রেস ক্লাবের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদী প্রেস ক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতায় বিপর্যস্ত দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এই শীতবস্ত্র সহায়তা দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি আশরাফ আলী খাঁন মঞ্জু।

শনিবার সকালে ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে শতাধিক দুস্থ ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন এবং সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সহ-সম্পাদক ওহেদুজ্জামান টিপু।

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোটের আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, সদস্য সচিব আশিকুর রহমান লুলু, প্রেস ক্লাবের সহ-সভাপতি হাসানুজ্জামান, সহ-সম্পাদক শেখ ওয়াহেদ আলী সিন্টু, কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম, নির্বাহী সদস্য খন্দকার মাহবুবুল হক দুদু এবং দৈনিক নিরপেক্ষ ঈশ্বরদীর উপজেলা প্রতিনিধি রেজাউল করিম ফেরদৌসসহ অন্যরা।

বিদায়ী ওসি শহীদুল ইসলামকে ঈশ্বরদী প্রেসক্লাবের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদন:  ঈশ্বরদী থানার বিদায়ী ওসি শহীদুল ইসলামকে সংবর্ধনা জানিয়েছে ঈশ্বরদী প্রেসক্লাব। শনিবার সন্ধ্যায় প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীনের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য খোন্দকার মাহবুবুল হক দুদুর সঞ্চালনায় অনুষ্ঠানে ওসি শহীদুল ইসলাম তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, 'দায়িত্ব পালনের সময় স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতা, সুধীজনসহ সব মহলের সহযোগিতায় আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করতে পেরেছেন।' তিনি বলেন, ‘আমি চেষ্টা করেছি পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে। কতটা পেরেছি, তা নির্ধারণ করবেন ঈশ্বরদীর মানুষ।’

তিনি আরও বলেন, ‘গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দেশের বিভিন্ন জায়গায় পুলিশের ওপর হামলা হলেও ঈশ্বরদীতে এমন কোনো ঘটনা ঘটেনি। সাংবাদিক ও স্থানীয় মানুষের সহযোগিতায় আমরা নিরাপদে কাজ করে যেতে পেরেছি, এ জন্য আমি কৃতজ্ঞ।’

বিদায়ী ওসি ঈশ্বরদীর সাংবাদিকদের প্রশংসা করে বলেন, ‘মাদক দমন ও অপরাধ নিয়ন্ত্রণে সাংবাদিকদের তথ্যভিত্তিক সহযোগিতা সব সময়ই গুরুত্বপূর্ণ ছিল। এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এটাই প্রত্যাশা।’

সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, দায়িত্ব পালনের সময় শহীদুল ইসলাম পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন। তাঁর নেতৃত্বে ঈশ্বরদীর সাধারণ মানুষ দলমত নির্বিশেষে পুলিশের কাছ থেকে সহজে সেবা পেয়েছে। বিশেষ করে রাজনৈতিক উত্তাপের সময়েও থানায় কোনো বিশৃঙ্খলা না হওয়ায় তাঁকে কৃতিত্ব দেন বক্তারা।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সহসভাপতি আবদুল মান্নান টিপু ও হাসানুজ্জামান, সহসাধারণ সম্পাদক সেলিম সরদার, অর্থ সম্পাদক মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মেহেদী হাসান, সমাজকল্যাণ সম্পাদক শহীদুল্লাহ খান এবং সাংবাদিক রেজাউল করিম ফেরদৌস, রিফাজ বিশ্বাস লালন, খালেদ মাহমুদ সুজন, মাসুদুল ইসলাম মাসুদ, জিল্লুর রহমান জীবনসহ অনেকে।

নৈরাজ্য সৃষ্টিকারীদের থেকে সতর্ক থাকতে হবে: এমপি গালিব

নিজস্ব প্রতিবেদক: পাবনা-৪ আসনের সংসদ গালিবুর রহমান শরীফ এমপি বলেছেন, নৈরাজ্য সৃষ্টিকারী জঙ্গিবাদী শক্তি বিএনপি জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে ছাত্র আন্দোলনের উপর ভর করে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। সরকার সকল নৈরাজ্য মোকাবিলা করে জনগণের জানমালের নিরাপত্তা দিচ্ছে। তবে সেই অপশক্তি এখনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  

তিনি আরও বলেন, ঈশ্বরদীর কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে শুরু থেকে তিনি নানা ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করেছেন। এজন্য তাঁরা গুজবে কান না দিয়ে সরকার ও তাঁর উপর আস্থা ও বিশ্বাস রেখে, আন্দোলনে রাজপথে নামেনি। এজন্য এই অঞ্চলের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

গালিবুর রহমান শরীফ এমপি বলেছেন, অপকর্মকারীরা বসে নেই। তারা আরও অপকর্মের পাঁয়তারা করছে। সাধারণ মানুষের লাশ চায় তারা। জনগণ দুশ্চিন্তায় থাকলে জঙ্গিবাদী শক্তি বিএনপি জামায়াত খুশি হয়। তারেক রহমান লন্ডনে বসে আরাম আয়েশের জীবন অতিবাহিত করে দেশের জনগণকে কীভাবে নৈরাজ্যের মধ্যে রেখে দেশকে অস্থিতিশীল করবে সেই চক্রান্তে লিপ্ত। সরকার জনগণের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চটুকু করছে। জনগণও সরকারকে সহযোগিতা করছে। আওয়ামী লীগ মানুষের পাশে আছে। কেউ যাতে গুজব ছড়িয়ে, মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার করে দেশকে ক্ষতিগ্রস্ত করতে না পারে সে বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে হবে।

এসময় গণমাধ্যমে ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় জন্য দুঃখ প্রকাশ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান গালিবুর রহমান শরীফ এমপি।

ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার ও পৌর মেয়র ইছাহক আলী মালিথা।  

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সহসভাপতি কে এম আবুল বাসার,খোন্দকার মাহবুবুল হক দুদু, আব্দুল মান্নান টিপু, সহসাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, সেলিম সরদার, মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ক্রীড়া সম্পাদক ওয়াহেদ আলী সেন্টু, নির্বাহী সদস্য আ ত ম শহীদুজ্জামান নাসিম ও সাবেক সহসভাপতি সহকারি অধ্যাপক হাসানুজ্জামান প্রমুখ। 

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন