নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী প্রেসক্লাবের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে শেখ মেহেদী হাসানকে অপসারণ করে নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ওহেদুজ্জামান টিপুকে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাবের নির্বাহী কমিটির এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রেসক্লাব সূত্রে জানা যায়, কার্যক্রমে স্থবিরতা ও অন্যান্য অভিযোগ এনে নির্বাহী কমিটির অধিকাংশ সদস্য সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে সভায় তাঁকে পদ থেকে অপসারণ করে সংগঠনের কার্যক্রম গতিশীল রাখতে ওহেদুজ্জামান টিপুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়।
ওহেদুজ্জামান টিপু দৈনিক বীর বাংলার প্রকাশক ও সম্পাদক, দৈনিক আজকালের খবরের ঈশ্বরদী প্রতিনিধি ও বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে অনাস্থা ও অপসারণের বিষয়ে জানতে শেখ মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
