নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদী প্রেস ক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতায় বিপর্যস্ত দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এই শীতবস্ত্র সহায়তা দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি আশরাফ আলী খাঁন মঞ্জু।
শনিবার সকালে ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে শতাধিক দুস্থ ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন এবং সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সহ-সম্পাদক ওহেদুজ্জামান টিপু।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোটের আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, সদস্য সচিব আশিকুর রহমান লুলু, প্রেস ক্লাবের সহ-সভাপতি হাসানুজ্জামান, সহ-সম্পাদক শেখ ওয়াহেদ আলী সিন্টু, কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম, নির্বাহী সদস্য খন্দকার মাহবুবুল হক দুদু এবং দৈনিক নিরপেক্ষ ঈশ্বরদীর উপজেলা প্রতিনিধি রেজাউল করিম ফেরদৌসসহ অন্যরা।

