র‍্যালি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
র‍্যালি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে বাবলুকে স্মরণে মূল কর্মসূচি স্থগিত, পরে শোক র‌্যালি

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র, পৌর বিএনপির সাবেক সভাপতি এবং দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মকলেছুর রহমান বাবলুর স্মরণে ঘোষিত শোক র‌্যালি বৈরী আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে। তবে মূল কর্মসূচি স্থগিত হলেও পরে 'উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের' ব্যানারে একটি শোক র‌্যালি হয়েছে।

শনিবার বিকেলে শহরের পোস্ট অফিস মোড়ে উপজেলা ও পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে শোক র‌্যালি স্থগিতের ঘোষণা দেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন। তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কর্মসূচিটি আপাতত স্থগিত করা হয়েছে। শোক র‌্যালির নতুন সময় পরে জানিয়ে দেওয়া হবে।

তবে এ ঘোষণার পরও জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম নয়নের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে একটি শোক র‌্যালি বের হয়। শোক র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

দলীয় সূত্র জানায়, মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলো তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিত রাখা, শোকের ব্যানার টানানো এবং শোক বই উন্মুক্ত করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার শোক র‌্যালি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে সময় পরিবর্তন করে শনিবার নির্ধারণ করা হয়। কিন্তু শনিবারও বৈরী আবহাওয়ার কারণে কর্মসূচিটি স্থগিত করা হয়। এর আগে শুক্রবার জুমার নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়।

গত শনিবার নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে মকলেছুর রহমান বাবলুকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে বেলা ১টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদীতে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‍্যালি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে এবং এর পবিত্রতা রক্ষার দাবিতে ঈশ্বরদীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার বিকেলে ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

'আহলান সাহলান, মাহে রমাদান' স্লোগানে মুখরিত র‍্যালিটি পৌর শহরের আলহাজ্ব মোড় থেকে শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেট ট্রাফিক মোড়ে গিয়ে এটি একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচি চলাকালীন সংগঠনটির নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

সমাবেশে বক্তারা রমজানের মর্যাদা রক্ষায় বেশ কিছু দাবি তুলে ধরেন, যার মধ্যে  নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা ও  অশ্লীলতা ও অপসংস্কৃতি রোধ।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সজিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা সেক্রেটারি মো. রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি মাহফুজুর রহমান ও শেখ ফরিদ আহমেদ।

বক্তারা বলেন, "রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। পবিত্র এই মাসে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে বাজারদর সহনীয় রাখা জরুরি।" শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তারা আরও বলেন, রমজানকে কুরআন শিক্ষার মাস হিসেবে গ্রহণ করে জ্ঞানার্জন ও ইবাদতে মনোযোগী হতে হবে।

সমাবেশে অন্যদের মধ্যে জেলা প্রচার সম্পাদক মো. আল আমিন, আইটি সম্পাদক মো. জাহিদ হাসান, উপজেলা সেক্রেটারি মো. তারিকুজ্জামান তামিম ও সাবেক সেক্রেটারি মনির আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঈশ্বরদীতে মে দিবস উপলক্ষে শ্রমিকদলের র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  মেহনতি মানুষের অধিকার আদায়ের প্রতীক মে দিবস উপলক্ষে ঈশ্বরদীতে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে শ্রমিকদল । 

বুধবার সকালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি শহরের রেলগেট এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও দলটির জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এ সময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, কেন্দ্রীয় শ্রমিকদল নেতা আহসান হাবিব, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহাবুবুর রহমান পলাশ।

সমাবেশে বক্তারা বলেন, 'শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে আজও কঠিন লড়াই চালিয়ে যেতে হচ্ছে। এই মে দিবস আমাদের নতুন প্রেরণা জোগায়।' 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহিন, রেলওয়ে শ্রমিকদলের সভাপতি মাসুদ রানা নয়ন, সাধারণ সম্পাদক ছবি মন্ডল,  জেলা ট্রাক-ট্যাংকলরি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ভাষা প্রামানিক ও সদস্য সচিব আবু বক্করসহ আরও অনেকে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন