রমজান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রমজান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‍্যালি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে এবং এর পবিত্রতা রক্ষার দাবিতে ঈশ্বরদীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার বিকেলে ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

'আহলান সাহলান, মাহে রমাদান' স্লোগানে মুখরিত র‍্যালিটি পৌর শহরের আলহাজ্ব মোড় থেকে শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেট ট্রাফিক মোড়ে গিয়ে এটি একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচি চলাকালীন সংগঠনটির নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

সমাবেশে বক্তারা রমজানের মর্যাদা রক্ষায় বেশ কিছু দাবি তুলে ধরেন, যার মধ্যে  নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা ও  অশ্লীলতা ও অপসংস্কৃতি রোধ।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সজিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা সেক্রেটারি মো. রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি মাহফুজুর রহমান ও শেখ ফরিদ আহমেদ।

বক্তারা বলেন, "রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। পবিত্র এই মাসে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে বাজারদর সহনীয় রাখা জরুরি।" শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তারা আরও বলেন, রমজানকে কুরআন শিক্ষার মাস হিসেবে গ্রহণ করে জ্ঞানার্জন ও ইবাদতে মনোযোগী হতে হবে।

সমাবেশে অন্যদের মধ্যে জেলা প্রচার সম্পাদক মো. আল আমিন, আইটি সম্পাদক মো. জাহিদ হাসান, উপজেলা সেক্রেটারি মো. তারিকুজ্জামান তামিম ও সাবেক সেক্রেটারি মনির আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার রমজানের প্রথম দিন হবে বলে ঘোষণা দিয়েছে দেশটি।

সে হিসেবে আজ এশার নামাজের পর তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

শনিবার  বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনে এক ব্রিফিংয়ে রমজানের চাঁদ দেখার তথ্যটি নিশ্চিত করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।  

এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ প্রথম রমজান পালিত হচ্ছে। শুক্রবার সৌদি আরবের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে বলে এক্স হ্যান্ডলে জানায় হারামাইন শরিফ।  

এবার প্রথম দেশ হিসেবে রমজানের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। এরপর সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া থেকেও একই ঘোষণা আসে।

এদিকে ইন্দোনেশিয়ার প্রতিবেশী ব্রুনাই ও মালয়েশিয়ায় রমজানের চাঁদ দেখা যায়নি। এ কারণে এ দুটি দেশে বাংলাদেশের সঙ্গে ২ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হবে।

মালয়েশিয়ায় সরকারি সংবাদ সংস্থা বার্নামার বরাতে মালয় মেইল জানিয়েছে, মালয়েশিয়ার রাজা, সুলতান ইব্রাহিমের আদেশ এবং শাসকদের সম্মতির ভিত্তিতে ২ মার্চ দেশের সব রাজ্যে রোজার প্রথম দিন নির্ধারণ করা হয়েছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন