মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ৮০০ পিস ইয়াবাসহ মাসুদ রানা (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার রাতে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক মো. আব্দুর রহিম জানান, অভিযানে মাসুদ রানার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ঈশ্বরদীতে ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রানা ঘোরামী (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার উপজেলার রহিমপুর বাজারের একটি কীটনাশকের দোকানের সামনের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রানা ঘোরামী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিঘা বাগানপাড়া গ্রামের আব্দুল মান্নান ঘোরামীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপপরিদর্শক মোহাম্মদ শের আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় শের আলম বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় একটি মামলা করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঈশ্বরদীতে ১৬ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ১৬ লিটার দেশি তৈরি চোলাই মদসহ নাসির উদ্দিন (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে উপজেলার ফতে মোহাম্মদপুর নিউ কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক নাসির উদ্দিন ওই এলাকার শরিফ উদ্দিনের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী 'খ' সার্কেলের পরিদর্শক মো. আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ১৬ লিটার চোলাই মদসহ নাসির উদ্দিনকে হাতেনাতে আটক করা হয়। মাদকের বিস্তার রোধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী ও পাবনা সদরে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রোববার ঈশ্বরদীর পিয়ারাখালী ও ফতে মোহাম্মদপুর এলাকা থেকে তিনজনকে এবং পাবনা সদরের রাধানগর ও লস্করপুর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঈশ্বরদীর দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার মাহতাব (৪২), পিয়ারাখালী এলাকার ইলিয়াস উদ্দিন (২৪) ও ফতেমোহাম্মদপুর এলাকার মনীষা খাতুন (২২)।

অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার এবং পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

ডিএনসি পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, আগস্ট মাসে এখন পর্যন্ত ৮৮ জনকে মাদকের অপরাধে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের আগ্রাসন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন