ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী ও পাবনা সদরে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রোববার ঈশ্বরদীর পিয়ারাখালী ও ফতে মোহাম্মদপুর এলাকা থেকে তিনজনকে এবং পাবনা সদরের রাধানগর ও লস্করপুর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঈশ্বরদীর দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার মাহতাব (৪২), পিয়ারাখালী এলাকার ইলিয়াস উদ্দিন (২৪) ও ফতেমোহাম্মদপুর এলাকার মনীষা খাতুন (২২)।

অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার এবং পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

ডিএনসি পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, আগস্ট মাসে এখন পর্যন্ত ৮৮ জনকে মাদকের অপরাধে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের আগ্রাসন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন