ঈশ্বরদীতে ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রানা ঘোরামী (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার উপজেলার রহিমপুর বাজারের একটি কীটনাশকের দোকানের সামনের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রানা ঘোরামী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিঘা বাগানপাড়া গ্রামের আব্দুল মান্নান ঘোরামীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপপরিদর্শক মোহাম্মদ শের আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় শের আলম বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় একটি মামলা করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন