প্রতিযোগিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রতিযোগিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে রঞ্জু স্মৃতি ফুটবলে সেভেন বুলেটের জয়

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে মরহুম শাজাহান আলী রঞ্জু স্মৃতি ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর চূড়ান্ত খেলা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার জয়নগর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

সমাজসেবক মেহেদী হাসান তারেকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম সরদার, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম, উপজেলা তাঁতি দলের সভাপতি নাফিজ আহমেদ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক এনামুল হক, চর সলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবীর, সাজিদ হাসান, শামীম আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উত্তেজনাপূর্ণ চূড়ান্ত খেলায় সেভেন বুলেট দল ৩-১ গোলে ইয়ং স্টার দলকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে স্মারকচিন্হ, পদক ও অন্যান্য পুরস্কার তুলে দেন।

ঈশ্বরদী মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদী মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে । শনিবার এই কলেজের ক্যাম্পাসে দিনভর নানা প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। 

প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব বলেন, 'খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি শিক্ষারই অংশ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা মন ও শরীর উভয়ের বিকাশে সহায়ক। আজ যারা বিজয়ী হতে পারেনি, তারা যেন হতাশ না হয়। প্রস্তুতি নিয়ে ভবিষ্যতে আরও ভালো করবে।'

তিনি আরও বলেন, 'আমরাও একসময় ছাত্র ছিলাম, খেলাধুলা করেছি, আজ অনেকে জনপ্রতিনিধি, রাজনীতিক কিংবা ব্যবসায়ী হয়েছেন। বর্তমানে দেশে শিক্ষাব্যবস্থা নানা চাপে বিপর্যস্ত। এখান থেকে উত্তরণে দলমত নির্বিশেষে সবাইকে দায়িত্ব নিতে হবে। শিক্ষার মানোন্নয়নে একযোগে কাজ করতে হবে।'

কলেজের অধ্যক্ষ হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, পৌরসভার সাবেক মেয়র মোকলেছুর রহমান বাবলু, জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের  একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আবদুর রশিদ, অধ্যাপক আজমল হোসেন সুজন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, আতাউর রহমান পাতা ও  রফিকুল ইসলাম রকি প্রমুখ।

ঈশ্বরদীতে ভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঈশ্বরদীতে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার বিকেলে ঈশ্বরদী সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিষদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আ: খালেক।

প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ। তিনি বলেন,  'মাতৃভাষার জন্য আত্মত্যাগের গৌরব শুধু বাঙালির। ভাষা আন্দোলনের সফলতা বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল। এ ইতিহাস আমাদের চেতনার বাতিঘর '
প্রতিযোগিতার সঞ্চালনায় ছিলেন পরিষদের সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিপু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের আজীবন সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক উদয় নাথ লাহেড়ী, সহ-সভাপতি জাহিদুল আলম সনু, মোস্তাক আহমেদ কিরণ, ওহিদুর রহমান ঝন্টু, সাধারণ সম্পাদক এস আলমগীর, সহ-সম্পাদক সেলিম সরদার, কোষাধ্যক্ষ নূরুল ইসলাম বাবলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সাত্তার, সহ-সাংস্কৃতিক সম্পাদক শাহীন উদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুর রহিম বকুল, পাঠাগার সম্পাদক সবিরুল আলম লিটন, ক্রীড়া সম্পাদক একরামুল হক রনি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পরিতোষ কুমার পালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক হাসানুজ্জামান ও খন্দকার মাহবুবুল হক দুদু। অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় দুইটি গ্রুপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন