নিজস্ব প্রতিবেদন: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঈশ্বরদীতে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিষদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আ: খালেক।
প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ। তিনি বলেন, 'মাতৃভাষার জন্য আত্মত্যাগের গৌরব শুধু বাঙালির। ভাষা আন্দোলনের সফলতা বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল। এ ইতিহাস আমাদের চেতনার বাতিঘর '
প্রতিযোগিতার সঞ্চালনায় ছিলেন পরিষদের সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিপু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের আজীবন সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক উদয় নাথ লাহেড়ী, সহ-সভাপতি জাহিদুল আলম সনু, মোস্তাক আহমেদ কিরণ, ওহিদুর রহমান ঝন্টু, সাধারণ সম্পাদক এস আলমগীর, সহ-সম্পাদক সেলিম সরদার, কোষাধ্যক্ষ নূরুল ইসলাম বাবলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সাত্তার, সহ-সাংস্কৃতিক সম্পাদক শাহীন উদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুর রহিম বকুল, পাঠাগার সম্পাদক সবিরুল আলম লিটন, ক্রীড়া সম্পাদক একরামুল হক রনি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পরিতোষ কুমার পালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক হাসানুজ্জামান ও খন্দকার মাহবুবুল হক দুদু। অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় দুইটি গ্রুপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
