ডেঙ্গু প্রতিরোধ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ডেঙ্গু প্রতিরোধ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে কলেজ শাখা ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির উদ্বোধন করেন ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিয়ামুল ইসলাম রিয়াম, সহসভাপতি ইমরান খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবণ আহমেদ ও দপ্তর সম্পাদক রোহান প্রীত।

এ ছাড়া কলেজ ছাত্রদল নেতা ওমর ফারুক বিশ্বাস, আসিফ আলী, মো. সাব্বির হোসেন, মুশফিকুর রহমান, আকাশ ইসলাম, সিয়াম হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

অভিযানে কলেজ ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

ঈশ্বরদীতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘মারবো ডেঙ্গু গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবদলের একাংশ যৌথভাবে এই উদ্যোগ নেয়।

বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির সূচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন পাল। উদ্বোধনের পর হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, মশক নিধনে কীটনাশক স্প্রে ছিটানো এবং একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়েছে। ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, ফুলের টব ও বিভিন্ন পাত্রে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা জন্ম নেয়। হাসপাতাল প্রাঙ্গণ ও নিজ নিজ বসতবাড়ির আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।

পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক টুটুল সরদার, সদস্যসচিব শাহাবুদ্দিন সেন্টু সরদার, পৌর বিএনপির আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল, সদস্যসচিব আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা আনোয়ারুল বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হীরক সরদার এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল হক মুকুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘মারবো ডেঙ্গু গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবদল যৌথভাবে এই উদ্যোগ নেয়।

বুধবার সকালে শহরের আলহাজ মোড়সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। পরে মশক নিধনে স্প্রে ছিটানো এবং রাস্তার পাশের ঝোপঝাড় পরিষ্কারের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ।

উদ্বোধনী সভায় বক্তারা বলেন, বর্ষা মৌসুমে সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, ফুলের টব ও বাড়ির আশপাশে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার জন্ম হয়। তাই ব্যক্তিগত সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়। নিজেদের আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি প্রতিবেশীদেরও উদ্বুদ্ধ করার তাগিদ দেন তাঁরা।

উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী টনি বিশ্বাসের সভাপতিত্বে এবং সদস্যসচিব রফিকুল ইসলাম রকির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নুরে আলম শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ফিরোজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু ও পৌর মহিলা দলের সভাপতি রোকেয়া সুলতানা। এ ছাড়া যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বহু নেতা-কর্মী কর্মসূচিতে অংশ নেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন