নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে কলেজ শাখা ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিয়ামুল ইসলাম রিয়াম, সহসভাপতি ইমরান খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবণ আহমেদ ও দপ্তর সম্পাদক রোহান প্রীত।
এ ছাড়া কলেজ ছাত্রদল নেতা ওমর ফারুক বিশ্বাস, আসিফ আলী, মো. সাব্বির হোসেন, মুশফিকুর রহমান, আকাশ ইসলাম, সিয়াম হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
অভিযানে কলেজ ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

