ঈশ্বরদী সরকারি কলেজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঈশ্বরদী সরকারি কলেজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ক্লাসে উপস্থিতি কমে যাওয়ায় ঈশ্বরদী সরকারি কলেজে শিক্ষক-অভিভাবক সভা

নিজস্ব প্রতিবেদক: শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অনুপস্থিতি রোধ ও শিক্ষার পরিবেশ উন্নয়নে ঈশ্বরদী সরকারি কলেজে শিক্ষক ও অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ মিলনায়তনে এই অভিভাবক সমাবেশ হয়।

সভায় শিক্ষকেরা জানান, সম্প্রতি উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতির হার ২০ শতাংশে নেমে এসেছে। মোবাইল ফোনে বার্তা পাঠিয়েও আশানুরূপ সাড়া মেলেনি। অভিভাবকেরা অভিযোগ করেন, কলেজ চলাকালে আশপাশের বাণিজ্যিক কোচিং সেন্টারে শিক্ষার্থীরা ভিড় করায় ক্লাসে উপস্থিতি কমছে। তারা সকাল সাড়ে নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার দাবি জানান। পাশাপাশি রাত জেগে মোবাইল ব্যবহারের আসক্তির কারণে সকালে ক্লাসে অনুপস্থিত থাকার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে ও উচ্চমাধ্যমিক কমিটির আহ্বায়ক হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক মুরারী মোহন দাস, অধ্যাপক নজরুল ইসলাম ও সাংবাদিক মাহাবুবুল হক দুদু।

অধ্যক্ষ জানান, উপস্থিতি বাড়াতে প্রতি ৩০ জন শিক্ষার্থীর জন্য একজন করে ‘মেন্টর’ নিয়োগ দেওয়া হয়েছে, যারা নিয়মিত তদারকি ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদল: ঈশ্বরদী সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

সোমবার সকালে কলেজ প্রাঙ্গণ মাঠে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি।

প্রধান অতিথি বলেন, 'ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন।'

তিনি আরও বলেন, 'সম্ভাবনার অঞ্চল ঈশ্বরদী। সবাইকে সম্প্রীতির ভাব গড়ে তুলে এ অঞ্চলকে আরও সমৃদ্ধিশালী করতে হবে।'

কলেজের অধ্যক্ষ এসএম রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু ও ঈশ্বরদী উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক মুরাদ আলী মালিথা প্রমুখ।

শিক্ষার্থীরা বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। কলেজের গৌরবজনক ইতিহাসে নতুনমাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছে। 

এর আগে কলেজ চত্বরে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন