জেলা প্রশাসক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জেলা প্রশাসক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

পাবনায় শুরু সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান-বৃক্ষমেলা

নিজস্ব প্রতিবেদন: ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে পাবনায় সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

বুধবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষমেলার উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। পরে তিনি অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। এ সময় শিশুদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় ফলদ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন স্টল স্থান পেয়েছে। আয়োজকদের আশা, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং বৃক্ষরোপণে জনসচেতনতা বাড়াতে এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।

সামাজিক বন বিভাগ, পাবনার বিভাগীয় বন কর্মকর্তা তারিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।

পাবনায় ইছামতি নদী উদ্ধার ও খননকাজ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদন: পাবনা শহর এলাকার ইছামতি নদী দখল ও দূষণমুক্ত করা, খননকাজের অগ্রগতি এবং বর্তমান নানা সমস্যা নিয়ে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সঙ্গে আলোচনা করেছেন ইছামতি নদী উদ্ধার আন্দোলনের নেতারা।

বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

ইছামতি নদী উদ্ধার আন্দোলন, পাবনার সভাপতি সহকারী অধ্যাপক এস. এম. মাহবুব আলমের নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম, নদীবিষয়ক সংগঠন নদীমাতৃক মানুষ পাবনা জেলা শাখার সভাপতি ও নদী গবেষক ড. মনছুর আলম, পৌর মহিলা দলের সভানেত্রী ফারজানা ইয়াছমিন, দৈনিক পাবনার বাণী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রহমতুল্লাহ দোলন এবং দৈনিক ঘোষণা পত্রিকার কৌশিক হোসেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন