নিজস্ব প্রতিবেদক: পাঁচ মাসেরও বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন তোলার অভিযোগে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক মো. শরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পাবনার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আমিনুল ইসলাম এই শাস্তিমূলক আদেশ দেন। ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভূমি অফিস সূত্রে জানা যায়, গত ১২ মার্চ মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসে যোগদানের দিন হাজিরা খাতায় সই করার পর থেকেই তিনি টানা অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তাঁর বিরুদ্ধে অভিযোগনামা ও বিবরণী প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।

