ঈশ্বরদীর রেলওয়ের অবসরপ্রাপ্ত লোকোমাস্টার বক্কর মিয়ার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত লোকোমাস্টার মো. আবু বক্কর মিয়া (রওশন মিয়া) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

তিনি ঈশ্বরদীর এয়ারপোর্ট রোড এলাকার (পুরাতন ঈশ্বরদী) বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, সাত মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দৈনিক আলোকিত বাংলাদেশের ঈশ্বরদী প্রতিনিধি ও অবসরপ্রাপ্ত অধ্যাপক আল মাস আলীর ছোট চাচাশ্বশুর।

আজ সোমবার সকাল ১১টায় পুরাতন ঈশ্বরদী পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন