নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে ওয়ারেছ আলী ফকির (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের ফকিরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওয়ারেছ আলী ফকির সাহাপুর ইউনিয়নের ফকিরপাড়া এলাকার মৃত রিয়াজ উদ্দিন ফকিরের ছেলে। তিনি স্থানীয় সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ঈশ্বরদী থানা পুলিশের একটি দল সাহাপুর ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওয়ারেছ আলী ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কাজ চলছে।

