নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘ষড়যন্ত্র’ ও ‘অপপ্রচারের’ প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদীর খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল এলাকা থেকে একটি মিছিল বের করেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পথসভায় গড়ায়।
পথসভায় জাকারিয়া পিন্টু বলেন, 'গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে কথা বলার কারণেই তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা হয়েছে। বর্তমানে জামায়াত-শিবির ও তথাকথিত এনসিপির নেতারা এক হয়ে অপপ্রচার চালাচ্ছে। ৭১-এ যারা এ দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, আজ তারাই আবার জনগণের অধিকারবিরোধী অবস্থান নিয়েছে।'
তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ, এনসিপি, ছাত্রলীগ আর জামায়াত-শিবির আসলে একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তারা ক্ষমতার স্বার্থে বারবার দল বদলায়। বিএনপিকে নিয়ে কটূক্তি করে কেউ পার পাবে না। দল, নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সম্মান রক্ষায় নেতাকর্মীরা রাজপথে আছেন এবং থাকবেন।'
সভায় তিনি অভিযোগ করেন, 'তথাকথিত কিছু নেতা রাষ্ট্রীয় সুবিধা ভোগ করে বিএনপিকে হুমকি দিচ্ছেন। তারা ভুলে গেছেন, এই দলই একসময় গণমানুষের ম্যান্ডেট নিয়ে দেশ চালিয়েছে।'
পথসভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল। এসময় আরও বক্তব্য দেন রেলওয়ে কেন্দ্রীয় শ্রমিকদলের সভাপতি আহসান হাবিব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন মালিথা, আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ফারুক হোসেন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব বিষ্টু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম মোস্তফা শ্যামল, কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল রউফ আব্দুল্লাহ প্রমুখ।


