ঈশ্বরদীতে বিএনপি নেতা গুলির ঘটনায় মাইকেল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদীতে ইউনিয়ন বিএনপির সভাপতিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 বৃহস্পতিবার রাতে পাবনা শহরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম তানভীর ইসলাম সুমন ওরফে মাইকেল (৩২)। তিনি উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কারিগরপাড়া এলাকার সিদ্দিক ড্রাইভারের ছেলে।

ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে পাবনা ডিবি ও ঈশ্বরদী থানা পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে মাইকেলকে ধরে ফেলে। পরে আদালতে হাজির করা হলে, সে নিজেই দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পুলিশ বলছে, বিএনপি নেতাকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় মাইকেল গুরুত্বপূর্ণ আসামি। তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন