নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুর বাসভবনে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে শহরের হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক মামলার জেরে বর্তমানে এলাকাছাড়া রয়েছেন সাবেক এই মেয়র। অন্যদিকে স্ত্রীর অসুস্থতাজনিত চিকিৎসা এবং সন্তানদের পড়াশোনার সুবাদে তাঁর পরিবারের অন্য সদস্যরাও বাড়িতে ছিলেন না। বাড়িটি সম্পূর্ণ ফাঁকা থাকার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা তালা ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের ভেতরে থাকা খাটের ফ্রেম, আলমারি এবং চেয়ার-টেবিলসহ বিভিন্ন মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে পুরো ঘর তছনচ করে ফেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্তে হামলার প্রমাণ পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত সাবেক মেয়র বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে আবুল কালাম আজাদ মিন্টু বলেন, ‘বাড়িটি ফাঁকা থাকার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা তালা ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে। বিষয়টি আমি জানতে পেরেছি।


