নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের পাঠদান ও নৈতিক মূল্যবোধ জাগিয়ে তোলার অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেয়েছেন ঈশ্বরদী ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী মৌলভী মিনারুল ইসলাম।
সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে পদক ও সনদ তুলে দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলের ১০২ জন শিক্ষককে এই সম্মাননা দেওয়া হয়।
মিনারুল ইসলাম শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর এই অর্জনে মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় সুধীজন তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
