বিজিবি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিজিবি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

নির্বাচনী সহিংসতা রোধে তৎপর থাকতে হবে: বিজিবি মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী সহিংসতা ও নাশকতা রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের তৎপর থাকার নির্দেশ দিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যেকোনো সহিংসতা ও নাশকতারোধে সদা তৎপর থাকতে হবে।

বিজিবি মহাপরিচালক আজ বুধবার বিজিবির ঢাকা সেক্টরের শরীয়তপুর ও মাদারীপুর জেলায় বিজিবির নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শনের সময় বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন। এ সময় তিনি ক্যাম্পের দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

বিজিবি মহাপরিচালক বলেন, ‘ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসতে পারে তার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। নির্বাচনকালীন দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিকে সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে।’ নির্বাচনকালীন যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতারোধে বিজিবির প্রতিটি সদস্যকে সদা তৎপর থাকতে নির্দেশ দেন বিজিবি মহাপরিচালক।

মহাপরিচালকের পরিদর্শনের সময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিজিবির ঢাকা সেক্টরের সেক্টর কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারা দেশে ১৬১ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ডাকা হরতাল, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারা দেশে ১৬১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

৩০ নভেম্বর বৃহস্পতিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা ও এর আশপাশের জেলায় ২২ প্লাটুন বিজিবি মোতায়েনসহ সারা দেশে ১৬১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না আসা এটি কার্যকর থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

তফসিল ঘোষণা সন্ধ্যায়, ঢাকাসহ সারাদেশে ২১৪ প্লাটুন বিজিবি মোতায়েন


নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এর মধ্যে দেশব্যাপী চলছে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর পঞ্চম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ।

সবমিলিয়ে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকাসহ সারাদেশে ২১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন