নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি প্রয়াত মকলেছুর রহমান বাবলুর স্মরণে দোয়া মাহফিল হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর ঈশ্বরদী লোকো কলোনি জামে মসজিদে মরহুমের পরিবারের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, রেল শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি আহসান হাবিব ও ঈশ্বরদী পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আজম খানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।
মেয়র বাবলুর পরিবারের পক্ষ থেকে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান তাঁর ভাই মাহবুবুর রহমান পলাশ ও রেজাউল করিম শাহিন।


