ঈশ্বরদীতে বাবলুর স্মরণে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র, পৌর বিএনপির সাবেক সভাপতি এবং দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মকলেছুর রহমান বাবলুর স্মরণে দোয়া মাহফিল হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী লোকোসেট জামে মসজিদে রেলওয়ে শ্রমিক দল উপজেলা শাখার উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলশ্রমিক দলের নেতা আহসান হাবিব, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম (ভিপি শাহীন), ঈশ্বরদী রেলওয়ে শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা নয়ন, সাধারণ সম্পাদক ছবি মণ্ডলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন