জিয়াউর রহমান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জিয়াউর রহমান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

পাকশীতে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদন:  ঈশ্বরদীর পাকশীর দিয়াড় বাঘইল ক্লাবমোড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় এই সভা আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আহসান হাবিব।

সভায় সভাপতিত্ব করেন পাকশী ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাকশী ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ মঞ্জু মন্ডল, স্থানীয় বিএনপি নেতা মহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, ইকরাম হোসেন, মহাসিন ইসলাম ও সেলিম মন্ডল।

সভায় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য মিজানুর রহমান মিজান, সাব্বির হোসেন রনি, মহিদুল ইসলাম মনা, রনি মালিথা ও সজল হোসেন, উপজেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল হালিম মালিথা, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন এবং সদস্য লালু মালিথা, নুরুল ইসলাম লিটন, আসাদ হোসেন ও জিনারুল ইসলাম প্রমুখ।

এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা ছাত্রদলের নেতা তারেক আলি শিশির, মাসুদ রানা অনিক, সানোয়ার হোসেন, ইমরান হোসেন ও আশিক।

শমী কায়সারের নামে ১০০ কোটি টাকার মানহানি মামলা

শমী কায়সার
ফাইল ছবি

স্টাফ রির্পোটার: মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময়ে কটূক্তি করায় শমী কায়সারের নামে ১০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শমী কায়সারের নামে মামলাটি করেন শহরের দরিমাগুরা সরদার পাড়ার গাজী ইমামের ছেলে রেজোয়ান কবির।

মামলায় বলা হয়েছে, জিয়াউর রহমানের খ্যাতি-সুনাম নষ্টের উদ্দেশ্যে শমী কায়সার বিভিন্ন ধরনের কটূক্তি করায় মামলাটি দায়ের করা হয়।

মামলার আইনজীবী কাজী মিনহাজ বলেন, আসামি যেসব বক্তব্য দিয়েছেন তাতে ১০০ কোটি টাকার মানহানির ঘটনা ঘটেছে বলে মনে করেন।

তিনি বলেন, বাদী আদালতে মামলাটি দায়ের করেছেন। ওই আদালতের বিচারক হুমায়ুন কবির মামলাটি আমলে নিয়ে পিবিআইকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন