নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীর পাকশীর দিয়াড় বাঘইল ক্লাবমোড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় এই সভা আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আহসান হাবিব।
সভায় সভাপতিত্ব করেন পাকশী ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাকশী ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ মঞ্জু মন্ডল, স্থানীয় বিএনপি নেতা মহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, ইকরাম হোসেন, মহাসিন ইসলাম ও সেলিম মন্ডল।
সভায় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য মিজানুর রহমান মিজান, সাব্বির হোসেন রনি, মহিদুল ইসলাম মনা, রনি মালিথা ও সজল হোসেন, উপজেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল হালিম মালিথা, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন এবং সদস্য লালু মালিথা, নুরুল ইসলাম লিটন, আসাদ হোসেন ও জিনারুল ইসলাম প্রমুখ।
এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা ছাত্রদলের নেতা তারেক আলি শিশির, মাসুদ রানা অনিক, সানোয়ার হোসেন, ইমরান হোসেন ও আশিক।

